আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): ব্লুমবার্গ টেলিভিশন চ্যানেলকে জানিয়েছে, এ বহরে ইরানের ১০টি তেলবাহী জাহাজ রয়েছে। এসব জাহাজ ভেনিজুয়েলায় তেল পৌঁছে দেয়ার পর ভেনিজুয়েলা থেকে অপরিশোধিত তেল রপ্তানি কাজে সহযোগিতা করবে।
ইরান এবং ভেনিজুয়েলা দু দেশের ওপরে আমেরিকার অবৈধ নিষেধাজ্ঞা বহাল রয়েছে। তবে এই নিষেধাজ্ঞা অমান্য করেই ইরান ভেনিজুয়েলায় তেল পাঠাচ্ছে। এর আগে গত মে মাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান পাঁচটি ট্যাংকারে করে ১৫ লাখ ৩০ হাজার ব্যারেল তেল পাঠিয়েছিল ভেনিজুয়েলায়।
ইরানের জাহাজগুলো যখন ক্যারিবীয় সাগর পাড়ি দিয়েছিল তখন মার্কিন নৌবাহিনীর সেগুলোকে টহল দিয়ে নিয়ে গেছে। এ ঘটনায় আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল বিস্মিত হয়েছিল। ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ইরানি জাহাজগুলোকে তার বন্দরে স্বাগত জানিয়েছিলেন।#
342/